মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৭:৪৮ পিএম

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার চারদিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেদিনই বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠক শেষে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, মেট্রোরেলের নতুন লাইনের জন্য সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, শুল্ক খাতের সমন্বয়, বিনিয়োগ-সহায়ক মেধাস্বত্ব আইনবিষয়ক অন্তত আটটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে।

বাংলাদেশ ও জাপান উভয় সরকারই আশা করছে, এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। এর আগে, তিনি ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে জাপান সফর করেছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft