জাপা চেয়ারম্যানের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:৪১ পিএম

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (২৪ এপ্রিল) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক অভিনন্দন বার্তায় নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জিএম কাদের বলেন- আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। 

এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে নবনির্বাচিত রাষ্ট্রপতি সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft