দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:৫৭ পিএম

দাউদকান্দিতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তালহা নামে সাত বছরের একটি মেয়ে শিশু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তালহার বাবা রুবেল (৩৫) এবং মা ময়না বেগম (২৮) আহত হয়েছেন। 

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মহাসড়কের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একইদিন সকাল ১০টায় মহাসড়কের মালিখিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মাহবুব (৩৫) নামে একজন আহত হয়েছেন। 

সে ফেনী থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আহত ময়না বেগম জানান, আমরা মোটরসাইকেলে কুমিল্লা শশুরবাড়ী থেকে আমার বাবার বাড়ী মতলব উপজেলার নায়েরগাও যাচ্ছিলাম। 

দাউদকান্দি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নওরীন সুজানা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সাত বছরের একটি শিশু মারা গেছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা ও কুমিল্লায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের মালিখিল ও আমিরাবাদ এলাকায় দ্রুতগতির কারনে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত শিশুর লাশ পুলিশ হেফাজতে রয়েছে।


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft