৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১:৩৫ পিএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, দেশের আট আঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে। এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে জানানো হয়- রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এসব অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায়  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

হাফিজুর রহমান জানান, আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও তাপদাহের আভাস রয়েছে। যা এই সপ্তাহেই শুরু হতে পারে। আজকের পূর্বাভাসে সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। যা অব্যাহত থাকবে।


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft