শপথ শেষে গুলশানের বাসায় ফিরেছেন মো. সাহাবুদ্দিন
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১২:৪৯ পিএম

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ফিরেছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টা ৪৮ মিনিটে বঙ্গভবন থেকে তার গাড়িবহর বের হয়। এর পরই বের হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তার আগে সকাল সাড়ে ১০টার পরে তার গুলশানের বাসা থেকে গাড়িবহর বের হয়। সকাল ১০টা ৫০ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়।
 
এর আগে, অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছান। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দেন শপথ অনুষ্ঠানে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল থেকে বঙ্গভবনে অতিথিরা আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।
 
এদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন আজ। দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডে তার নিজের বাড়িতে। 


-জ/তা




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft