ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী শিশির পিস্তলসহ গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৯:৪৩ পিএম আপডেট: ২২.০৪.২০২৩ ৯:৪৫ পিএম

রাজধানীর কাফরুল এলাকা থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী এবং নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে আটক করে র‌্যাব। সন্ত্রাসী শিশিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।  

শনিবার দুপুরে র‌্যাব-৪ এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো: জিয়াউর রহমান চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করে র‌্যাব।

জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তাকৃত আসামী শিশির রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 

গ্রেপ্তারকৃত আসামী শিশিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাবে কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft