ঈদে মুক্তি পেল ৮টি সিনেমা
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৩:১০ পিএম

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রত্যেক ঈদেই দর্শকদের সামনে হাজির হয় নতুন নতুন সিনেমা। এবার ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা।

সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে থাকবেন শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরী, অনন্ত জলিল, বর্ষা, রোশান, ববি, সজল, পূজা চেরী, আদর আজাদ, জাহরা মিতু, মিশা সওদাগর, ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী, জয় চৌধুরীর মতো তারকারা।  

জানা গেছে,  ২০০ সিনেমা হলে ও অডিটরিয়ামে মুক্তি পাচ্ছে ‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘প্রেম প্রীতি বন্ধন’, ‘আদম’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘পাপ’ ও ‘জ্বীন’।

কয়েক দিন আগেও দেশে টিকে থাকা সিনেমা হলের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০টি! জানা গেছে, সিনেমাগুলোর সূত্র ধরেই এবারের ঈদে আরো দেড় শতাধিক হলের তালা খুলেছে।  

এবার শাকিবের একমাত্র সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে ১০০ সিনেমা হলে। বুবলী ও আদর অভিনীত লোকাল সিনেমা মুক্তি পেয়েছে ১৩ সিনেমা হলে; বাপ্পীর শত্রু মুক্তি পাচ্ছে ২৭ হলে। কিল হিম ১০ সিনেমা হলে, ‘জ্বীন’ সিনেমা মুক্তি পেয়েছে ৯ সিনেমা হলে।

সিঙ্গেল স্ক্রিনগুলোতে এক শোয়ে ‘পাপ’ চললে, পরের শোয়ে ‘জ্বীন’ চলবে। ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয় করেছেন পূজা চেরী, সজল ও রোশান। অন্যদিকে সৈকত নাসিরের পরিচালনায় পাপে অভিনয় করেছেন ববি, রোশান ও নবাগত জাকিয়া মাহা।

অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ দুটি অডিটরিয়ামসহ ৯টি হল পেয়েছে। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

 আলোচিত সিনেমা কয়টি হলে মুক্তি পেয়েছে তা জানা যায়নি।  আবু তাওহীদ হিরন পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরো অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft