সারাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১১:৩৩ এএম আপডেট: ২২.০৪.২০২৩ ৫:১২ পিএম

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার সারাদেশে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। করেছেন কোলাকুলি, কুশল বিনিময়। 

সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর ধাপে ধাপে পাঁচটি জামায়াত হয়। এছাড়া জাতীয় ঈদগাহে হয়েছে প্রধান জামায়াত। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল ফিতর।

মহামারী করোনাভাইরাসের কারণে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই বিগত কয়েক বছর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছে। 

এবার করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে পূর্বের মতোই আনন্দ-উচ্ছাস ফিরে এসেছে। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় বিগত কয়েক বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। 

ঈদ জামাত হয়েছে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু এবার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ জাতীয় ঈদগাহে এবার ঈদের নামাজ পড়েছেন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঈদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft