সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন, গরীবের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১১:০৭ এএম

শনিবার ঈদুল ফিতর উদযাপনকালে ঈদের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সাথে ভাগ করে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদুল ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। খবর বাসসের

শেখ হাসিনা বলেন, 'ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।'

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।'

তিনি বলেন, 'এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদুল ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।'

প্রসঙ্গত, বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft