খালেদার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছেন দুই নাতনি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৫:২৩ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছেন তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। 

তারা খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে। 

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। 

এসময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে আনার জন্য সেখানে উপস্থিত ছিলেন। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুপুর পৌনে ২টা তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। 

প্রায় এক মাস আগে  ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft