দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ৪
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ২:০৮ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর গ্রামের উত্তম (৩৫), তার স্ত্রী পল্লবী রানী (৩২), সন্তান অর্ণব (৯) ও ভাতিজা অপূর্ব (১২)।

স্থানীয়রা জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেখা পরিবহনের বাসটি ফুলবাড়ির দিকে যাচ্ছিল। পথে উপজেলার শিবপুরি এলাকায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। 

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয় এবং চালকসহ চারজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আরও দুজন মারা যান।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft