প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১:২৩ পিএম আপডেট: ২০.০৪.২০২৩ ১:২৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি ঘরমুখো মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, শর্তসাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নির্দেশনা না মানলে আবারও মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হবে।
ঈদুল ফিতর উপলক্ষে সড়কে ভোগান্তি লাঘবে ওই বিআরটি প্রকল্পের ফ্লাইওভারটি চালু করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের ২৬ জুন জানানো হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া পর অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা গেছে। এর ফলে প্রথম দিনেরই হিমশিম খেতে হয়েছে টোল কর্তৃপক্ষকে।
জ/আ