হিলি বন্দরে ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:২৪ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তফিজুর রহমান।

মো. মোস্তফিজুর রহমান আরও বলেন, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

তবে আগামী ২৫ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে  পাসপোর্টধারীযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft