প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১১:৪১ এএম

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। আহত হয়েছে আরও পাঁচ শতাশিক মানুষ।
সোমবার (১৭ এপ্রিল) দেশটির চিকিৎসকদের ইউনিয়নের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, সুদানে সংঘর্ষে ১ হাজার ১২৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
গত শনিবার দেশটির সামরিক নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহানের প্রতি অনুগত সেনাবাহিনীর সঙ্গে মোহামেদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধা-সামরিক সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সংঘর্ষ শুরু হয়।
সংঘাত মূলত রাজধানী খার্তুমে সীমাবদ্ধ আছে। এখানেই সেনাবাহিনীর সদরদপ্তর ও প্রেসিডেন্ট ভবন।প্রত্যক্ষদর্শীরা সিএনএনকে জানিয়েছেন, আজ ভোরে মর্টার ও কামানের গোলার শব্দ শোনা গেছে। ফজরের নামাজের পর হামলার তীব্রতা আরও বেড়ে যায়।
খার্তুম বিমানবন্দর ও সুদানের সেনাবাহিনীর ব্যারাকগুলোয় যুদ্ধবিমান হামলার তীব্রতা বেড়েছে বলেও কয়েকজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছে।
জ/আ