দেশের মানুষের গড় আয়ু কমেছে: বিবিএস
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৩:৩২ পিএম

দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ৩ মাস। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৪ শতাংশ। 

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক জরিপে এ তথ্য জানায়।

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ৫ মাস কমেছে। আগে মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর ৮ মাস। সেখানে এখন কমে দাঁড়িয়েছে ৭২ বছর ৩ মাস।

এছাড়া জরিপের সর্বশেষ তথ্য বলছে, দেশের পুরুষের থেকে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস এবং নারীর গড় আয়ু ৭৪ বছর ১ মাস।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিবিএস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft