ঈদযাত্রা শুরুর ট্রেনে ২০ মিনিট দেরি
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:৩১ পিএম

রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ঘর মুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত সময় ছিল সকাল ৬টা।

ঈদ যাত্রার প্রথম ট্রেন বিলম্ব করলেও অন্যান্য ট্রেনগুলো মোটামুটি সঠিক সময় ছেড়ে যাচ্ছে বলে জানায় কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

অন্যদিকে গতকাল সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে মহানগর প্রভাতী ট্রেনটি এখনও ঢাকায় পৌঁছতে পারেনি, যার ফলে ৭টা ৪৫ মিনিটে ট্রেনটির শিডিউল থাকা সত্ত্বেও সেটি সাড়ে ৯টার দিকে সম্ভাব্য সিডিউল দেয়া হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft