প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১১:৩২ এএম আপডেট: ১৭.০৪.২০২৩ ১২:২৪ পিএম

রাজধানীর বঙ্গবাজার, নিউ মার্কেটের পর এবার আগুন লেগেছে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে।
রোববার সকাল ১০টা ২৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।
তবে, অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
জ/আ