প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৮:১০ পিএম

পটুয়াখালীর বাউফলে শিক্ষার উন্নয়ন কর্মসূচির আওতায় ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিরতণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ওই ল্যাপটপ তুলে দেন-সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।
রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
ওই ল্যাপটপ বিরতণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় আ.স.ম ফিরোজ বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করেন। বিনামূল্যে বই, শিক্ষার্থীদের উপবৃত্তি, দৃষ্টিনন্দন ভবন নির্মাণসহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের লুটপাট হয় আর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। ইউরোপ, অ্যামেরিকা, চিন, রাশিয়া সব দৃষ্টি বাংলাদেশের দিকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ বাংলাদেশ সকল সংকোট মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেশ বিরোধী পক্ষ দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছেন। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা উন্নত সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুল ইসলাম প্রমূখ।