শেরপুরে ১ টাকায় শিশু পোষাক!
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৫:৩১ পিএম আপডেট: ১৬.০৪.২০২৩ ৫:৫১ পিএম

বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ-উল-ফিতর উপলক্ষে মাত্র ১ টাকায় শিশু পোষাক বিক্রি করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর। 

অসহায় হতদর্দ্রি, পথশিশু ও ছিন্নমূল শিশুদের জন্য জনতার পুলিশ ষ্টোরের শুভ উদ্বোধন করে এ ব্যবস্থা করা হয়েছে। 

শুক্রবার বিকেলে পুলিশ লাইনস ড্রিল শেডে জনতার পুলিশ ষ্টোর জেলার অসহায় হতদর্দ্রি, পথশিশু ও ছিন্নমূল শিশুদের ঈদ আনন্দ দিতে ১ টাকায় শার্ট-গেঞ্জি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি মধুছন্দা ভট্টাচার্য, উপদেষ্টা, পুনাক, ময়মনসিংহ বিভাগ। 

সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুরের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, মোঃ কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার, শেরপুরসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft