প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৮:১৫ পিএম

পটুয়াখালীর বাউফলে আবুবকর ছিদ্দিক(৪১) নামে এক শিক্ষককে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার বেলা ১১ টায় উপজেলার কালিশুরী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য রাখেন-কুপিয়ে আহত আবুবকর বাবা অধ্যাপক মাওলানা আব্দুল কাদের ও ছোট ভাই এইচ এম নুরুল আমিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছেন।
উল্লেখ্য, বুধবার ফজর নামাজের সময় আবুবকর এর উপর দুর্বৃত্তরা হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।