রাজশাহীতে ৭৭ লাখ টাকার বেশি মূল্যের মূর্তি উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৮:০১ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মূর্তিটির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

মতিউল ইসলাম মণ্ডল বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কে থাকা বেলপকুর চেকপোস্টে বাস তল্লাশি করা হয়। 

এসময় একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায়। 

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft