টিকিট ছাড়া কেউ রেলস্টেশনে প্রবেশ করতে পারবে না: রেলমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:১৮ পিএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে কেউ যাতে টিকিট ছাড়া রেলস্টেশনে প্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করা হবে। শনিবার (১৫ এপ্রিল) বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
 
নূরুল ইসলাম সুজন বলেন, ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিটের যাত্রীরা রেলে ভ্রমণ করতে পারবে। টিকিট ছাড়া কেউ রেলস্টেশনে প্রবেশ করতে পারবে না।
 
তিনি বলেন, ট্রেনের ছাদে কেউ যাতে না উঠতে পারে সে বিষয়টিও নজরদারি করা হবে। ২৩ তারিখে ঈদ হলে ২২ তারিখে ট্রেনের তাৎক্ষণিক টিকিট দেয়া হবে বলেও জানান তিনি।
 
বিমানবন্দর রেলস্টেশন নিয়ে মন্ত্রী বলেন, আগের থেকে ট্রেনের কার্যক্রম শৃঙ্খলার মধ্যে আসতে শুরু করেছে। বিমানবন্দর রেলস্টেশন যোগাযোগে হাব হিসেবে তৈরি হলে যাত্রীরা কয়েকগুন বেশি সুবিধা পাবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft