নিউ মার্কেট বন্ধ
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ২:২৭ পিএম

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আজ ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
এর আগে, গত ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়। প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেখানে প্রায় ৭৫ ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft