বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন জয়
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১২:৩৫ পিএম

দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি সবাইকে এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।

ফেসবুক পোস্টে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি; দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।’
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft