ঋষি সুনাককে চিনতে পারলেন না বাইডেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৮:৩৩ পিএম

আয়ারল্যান্ডে চার দিনের সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গুড ফ্রাইডে চুক্তি সইয়ের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট এ সফরে গিয়েছেন। বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাইডেনকে স্বাগত জানান।

তবে দুই নেতার একটি ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাইডেন কি সুনাককে চিনতে পারেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সুনাককে দূরে সরিয়ে দিয়ে এক সামরিক কর্মকর্তাকে স্যালুট করেন বাইডেন।

নেটিজেনরা এ ভিডিও শেয়ার করে অনেকে বলছেন, বাইডেনের এমন আচরণ কি ইচ্ছাকৃত? তবে কেউ কেউ বলছেন, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন বাইডেন, তাই হয়তো ভুলবশত এমনটা হয়েছে।

তবে পরবর্তীতে দেখা গেছে, উষ্ণ করমর্দন সেরেছেন দুই নেতা। সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন। একসঙ্গে বৈঠকেও বসেছেন তারা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft