রাশিয়ার ১৫ কূটনীতিককে বহিষ্কার করেছে নরওয়ে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৮:২০ পিএম

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বহিষ্কার করেছে। দেশটি বলছে, কূটনৈতিক অবস্থানের আড়ালে তারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। খবর আলজাজিরা।  

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এর অর্থ হলো ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা, যারা নরওয়েতে কূটনৈতিক অবস্থানের আড়ালে অবস্থান করছিলেন তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হবে।  

বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত তাদের নরওয়ে ছাড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তারা নরওয়ের ভিসার আবেদন করলে তা নেওয়া হবে না। রাশিয়া নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ১৫ কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে তারা প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।  

নরওয়ে ন্যাটো জোটের সদস্য। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft