ছেলের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ২:৫১ পিএম

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাই ছেলে আরহাম ইকবাল খানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তামিম।

এর আগে, ঢাকার হাসপাতালেও কিছুদিন ভর্তি ছিলেন আরহাম। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবার দেশের বাইরে নিয়ে যেতে হয়েছে তাকে। জানা গেছে, পেট ব্যাথা থেকে সেরে ওঠতে পারছে না আরহাম।

গতকাল (বুধবার ১২ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে ছেলেকে নিয়ে দেশ ছেড়েছেন তামিম। এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ঢাকা টেস্ট শুরুর আগের দিন ছেলে অসুস্থ হয়ে পড়ে। ফলে শংশয় দেখা দিয়েছিল তামিমের ম্যাচ খেলা নিয়েও। পরে অবশ্য ম্যাচ খেলেছিলেন তিনি।

সেই টেস্ট ম্যাচ শেষে ক্রিকেট থেকে দূরে আছেন বাঁহাতি এ ওপেনার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) তার দল প্রাইমের ব্যাংকের হয়ে মাঠে নামতে দেখা যায়নি তাকে।

ডিপিএলের এবারের মৌসুমের বাকিটায় খেলবেন কি না সেটাও এখন নিশ্চিত নয়। এছাড়া চলতি মাসেই রয়েছে জাতীয় দলের ক্যাম্প। ছেলের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করবে জাতীয় দলে যোগ দেওয়ার বিষয়টিও।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft