ভীষণ জ্বর, কথা বলতে পারছেন না সামান্থা!
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১:৪০ পিএম

সামনেই সামান্থা রুথ প্রভুর ছবি মুক্তি পাবে। ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে সামান্থার ছবি ‘শকুন্তলম’। তার জন্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছবির প্রচার করে বেড়াচ্ছিলেন। কখনও মুম্বাই, কখনও হায়দরাবাদ। নিত্য যাতায়ত। তবে ছবির মুক্তির এক দিন আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। যদিও অসুস্থতার খবর নিজেই দিয়েছেন সামান্থা।

অতিরিক্ত চাপের কারণে ধুম জ্বর। শুধু তাই নয়, কথা বলতে পারছেন না অভিনেত্রী। টুইট করে সামান্থা লেখেন, ‘‘ছবির প্রচারের এত মানুষের সঙ্গে দেখা হয়েছে ভীষণ আনন্দ করেছি। কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরটা খারাপ হয়ে গেল। ভীষণ জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।’’ অভিনেত্রীর অসুস্থতার খবরে মনখারাপ তাঁর অনুরাগীদের। সামান্থার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রায় সকলেই।

বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিটি বানাতে কোনও খামতি রাখেননি পরিচালক গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স, থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’। মায়োসাইটিসের দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন সামান্থা রুথ প্রভু। তবে এই পৌরণিক গল্প দর্শকের মনে ধরে কি না, তা ১৪ তারিখেই বোঝা যাবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft