চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৪ জন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১২:৪৬ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রায়খালী এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft