দ্বিতীয়বারের মতো আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৭:৪৩ পিএম

গত মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সাকিব।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। যার নেপথ্যে ছিলেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।

সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

গত মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft