ভারতের কাছ থেকে ৭৫ শতক জমি ফেরত পেয়েছে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪:০৮ পিএম

নওগাঁর আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতক জমি ফেরত পেয়েছে বাংলাদেশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাফ যোগ শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এসময় দুই দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দুই দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন। 

বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন- ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা। 

জ/আ 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft