ঈদে মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে থাকবে ফেরি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৪৩ পিএম

ঈদুল ফিতরের সময় মোটরসাইকেল পারাপারের জন্য মাওয়া ঘাটে ফেরি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্প হিসেবে ফেরির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ প্রধানের জরিপ অনুসারে দেশে প্রায় ৯৮ হাজার ঈদ জামাত হবে বলেও তিনি জানিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে দেশজুড়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে। 

একইসাথে গোয়েন্দা বাহিনীও কাজ করবে। প্রয়োজনীয় স্থানে চল্লাশি চৌকি স্থাপন, টাকা পরিবহনের জন্য মানি এসকোর্ট দেয়া হবে। জাল টাকা বিস্তাররোধে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিটি জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গা পূজায় আমরা বৈঠক করি, যাতে এ দিবসগুলো সুন্দরভাবে পালন করতে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, যোগ করেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ঈদের তিনদিন আগে থেকে মালবাহী ট্রাক অর্থাৎ রড, সিমেন্ট সহ নির্মাণ উপকরণ পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে সেগুলো আবার চালু হয়ে যাবে। এই পণ্য ছাড়া রফতানিসামগ্রী বহনকারীসহ অন্য ট্রাকগুলো চলবে। ঈদের ছুটির সময় অর্থাৎ ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্পাঞ্চল এলাকায় ব্যাংকের যেসব শাখায় কাজের প্রয়োজন, সেসব খোলা থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft