ভারতে সামরিক ঘাঁটিতে গোলাগুলি: নিহত ৪
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:০৮ পিএম

ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যের একটি সামরিক ঘাঁটির ভেতর 'গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। 

বুধবার বার্তা সংস্থা রয়টার্স ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতি মতে, ঘটনাটি ঘটেছে ভারতের স্থানীয় সময় ভোর ৪টা বেজে ৩৫ মিনিটে। বিবৃতিতে আরও জানানো হয়, দায়ী ব্যক্তিদের খোঁজে 'সার্চ অপারেশন' চলছে।

পুরো এলাকাটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft