ছাত্রলীগে যুক্ত হলো আরও নতুন ৮ পদ
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১০:১৮ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে যুক্ত করা হয়েছে আটটি পদ। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পদও রয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো :

১. অটিজম বিষয়ক সম্পাদক
২. মানবাধিকার বিষয়ক সম্পাদক
৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক
৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক
৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক
৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক
৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক
৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক

বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি জানান, পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে।


-জ/অ

   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft