ঘিওরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম আপডেট: ১০.০৪.২০২৩ ১০:১১ পিএম

মানিকগঞ্জের ঘিওরে হেরোইনসহ নুপুর দাস নামের নারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) সকালে তাকে মানিকগঞ্জ কোর্টে প্রেরন করেছে পুলিশ। 

এর আগে উপজেলার পুরাতন গরু হাট এলাকা থেকে রবিবার রাত ১২টার দিকে পুলিশ তাকে আটক করে। ঘিওর গরু হাট এলাকার পলাশ রবি দাশের মেয়ে নুপুর রবি দাশ (১৯) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন,ঘিওর পুরাতন গরু হাট এলাকা থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী নুপুরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যপারে ঘিওর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft