যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৫
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৯:২৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১০ এপ্রিল) এই গুলির ঘটনা ঘটেছে বলে নগর পুলিশ বিভাগ টুইটারে জানিয়েছে।

টুইটে বলা হয়েছে, সোমবার কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

‘আমরা ইস্ট মেইনের ৩০০ ব্লকে সক্রিয় হামলাকারীর খবর নিশ্চিত করছি। দয়া করে ওই এলাকা থেকে দূরে থাকুন,’ টুইটে বলেছে পুলিশ।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও তাদের অ্যাজেন্টরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষের শহরটির একটি ব্যাংকের কাছে পুলিশের তৎপরতা দেখা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে সক্রিয় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের উদ্ধার করে লুইসভিলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে সিএনএন।

ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কেন্টাকি পুলিশ বলছে, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনও ঝুঁকি নেই।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft