কমলো সোনার দাম
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:৪৬ পিএম

সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠার পর মাত্র আট দিনের ব্যবধানে কমলো। ঈদের আগে সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৬১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
 
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ৯৭ হাজার ১৬১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৬৬ হাজার ২৫২ টাকা।
 
এর আগে গত ১ এপ্রিল সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজসু, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। সে সময় সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৫১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৯৯ হাজার ১৪৪ টাকায়।
 
২১ ক্যারেটের সোনার দাম ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ৫৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৪৭৬ টাকা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft