রিংকুর আগে আইপিএলে ৫ বলে ৫ ছক্কা যাদের
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩:৪০ পিএম

গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের জয়ের নেপথ্যে রিংকুকে নিয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। 

হারতে থাকা ম্যাচকে যেভাবে খাদের কিনারা থেকে পাঁচ ছক্কা মেরে জেতালেন, তা অবিশ্বাস্যও বটে। 

এমন জয়ের মুহূর্ত তো আর সব সময় তৈরি হয় না। এরপর থেকে প্রশংসায় ভাসছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে রিংকু একাই নন, আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা মারার নজির রয়েছে আরও চারটি ম্যাচে। 

২০১২ সালের আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বোলার রাহুল শর্মাকে পাঁচটি ছয় মেরেছিলেন ব্যাঙ্গালুরুর ক্রিস গেইল। সেই ম্যাচে শেষ ওভারে ২১ রান তাড়া করে জেতে ব্যাঙ্গালুরু।

এরপর ২০২০ সালের আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। 

রাজস্থানের শেলডন কটরেলকে এক ওভারে পাঁচটি ছক্কা মারেন রাহুল তেবাতিয়া। ৩১ বলে ৫৩ করে আউট হন। ম্যাচটি চার উইকেটে জেতে রাজস্থান। তেবাতিয়া আগেই আউট হয়েছিলেন।

পরের বছরের আইপিএলে দ্বিতীয় পর্বের ম্যাচে ব্যাঙ্গালুরুর বোলার হার্ষা প্যাটেলকে এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। 

গত বছর কেকেআরের বোলার শিবম মাভি এক ওভারে পাঁচটি ছক্কা খেয়েছিলেন। 

লখনৌ সুপার জায়ান্টসের দুই ব্যাটার মার্কাস স্টয়নিস এবং জেসন হোল্ডার মিলে তাকে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft