ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২:৫০ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, 'আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।'

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসেছেন। 

বোর্ডের একজন সদস্য সূত্রে জানা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ক্রিটিক্যাল। আশঙ্কাজনক অবস্থায় থাকলেও চিকিৎসকরা এখনো তার সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী।

গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডা. জাফরুল্লাহ। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস‌্যাও দেখা দিয়েছে।

জ/আ 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডা. জাফরুল্লাহ চৌধুরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft