অস্ত্র নিয়ে টিকটক, সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:৪৬ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় অস্ত্র নিয়ে টিকটক করায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মৃধাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিল্লাল মৃধাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

এক সপ্তাহের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিওটি পোস্ট করেন বিল্লাল মৃধা। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর তিনি পোস্টটি ডিলিট করেন। ততক্ষণে এটি ভাইরাল হয়ে যায়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ছাত্রলীগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft