প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৭:২৪ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ভোক্তা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
রোববার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে উপজেলার গৌরিপুর বাজারে এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইফতারি সামগ্রী জিলাপিতে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগে মেসার্স জল খাবার মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা ২০ কেজি রং মিশ্রিত জিলাপি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়াও জুতার দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স আরাম সুজ-২কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যায়ভাবে কাপড়ের দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স মায়ের দোয়া গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুজ্জামান ও গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিবের নেতৃত্বে একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জ/আ