মেহেরপুরে ঐতিহাসিক ১৭ এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৭:১৭ পিএম

মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক ১৭ এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

রোববার  সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। 

বক্তব্য রাখেন-পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ খালেক। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেওয়া হয় সভা থেকে। 

এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করা হবে। 

পরে শেখ হাসিনা মে  আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রমজান উপলক্ষে বন্ধ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। 

এছাড়াও আওয়ামী লীগের ডজনখানেক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু মেহেরপুর জেলা নয় আশপাশের ৫ থেকে ৬টি জেলার মানুষ এ সভায় অংশ নেবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft