নাজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৭:০৩ পিএম

পিরোজপুরের নাজিরপুরে পুকুরের পানিতে ডুবে আরমান হোসেন শেখ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৯ এপ্রিল) দুপুরে নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের ঘোপের খাল গ্রামে এ ঘটনা ঘটে।  আরমান ওই গ্রামের মো. শাফায়েত হোসেন শেখের ছেলে। 

জানা গেছে, দুপুরে বাবা-মায়ের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় আরমান। 

এদিকে বেশ কিছু সময় বাড়িতে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে ওই পুকুর থেকে অচেতন অবস্থায় আরমানকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft