বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৪:৩৮ পিএম

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে এফবিসিসিআই। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন  রোববার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

জসিম উদ্দিন আরও বলেন, আমি দেশের বাইরে ছিলাম। সকালে ওমরা শেষ করে দেশে আসলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। এই ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে এ রোজার মাসে।

 তিনি বলেন, এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এই জন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, সকল ব্যবসায়ীদের আহ্বান জানাব তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এফবিসিসিআই  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft