গাংনী‌তে চালক‌কে কু‌পি‌য়ে মোটরসাই‌কেল ছিনতাই
মে‌হেরপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৩:৩৭ পিএম

মে‌হেরপু‌রের গাংনীতে সড়‌কে গ‌তি‌রোধ ক‌রে এক‌টি মোটরসাই‌কেল, নগদ টাকা ও মোবাইল ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে ছিনতাইকারীরা। একইসা‌থে ছিনতাইকারীদের ধারা‌লো অ‌স্ত্রের কো‌পে রক্তাত্ব জখম হ‌য়েছেন মোটরসাই‌কেল চালক সাদ্দাম হোসেন (৩৬)। 

শ‌নিবার (৮ মার্চ) রাত সা‌ড়ে নয়টার দি‌কে গাংনী সাহারবাটি মাঠের সড়কে এ  ঘটনা ঘ‌টে। আহত সাদ্দাম হো‌সেন গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ড বাগানপাড়ার সি‌দ্দিক মিয়ার ছেলে। 

আহত ও পু‌লিশ সু‌ত্রে জানা গে‌ছে, ঘটনার সময় সাদ্দাম ও তার প্রতি‌বেশী লাভলু মোটরসাইকেল ‌যো‌গে ঘুর‌তে বের হন। গাড়াডোব টু সাহারবাটি সড়‌কে মা‌ঠের ম‌ধ্যে কালভার্টের কাছে পৌঁছু‌লে ৬/৭ জন ছিনতাইকারী তা‌দের গ‌তি‌রোধ ক‌রে। 

এসময় ধারা‌লো অস্ত্রসস্ত্র দে‌খি‌য়ে তাদের জি‌ম্মি ক‌ওে চোখ বেঁধে মাঠের ম‌ধ্যে নি‌য়ে যায় সাদ্দাম ও লাভলু‌কে। এসময় তা‌দের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তা‌দের ব্যবহৃত দু‌টি মোবাইল ফোন এবং এক‌টি হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল ছি‌নি‌য়ে নেয় অস্ত্রধারী ছিনতাইকারীরা। যাওয়ার সময় ধারা‌লো অস্ত্র দি‌য়ে সাদ্দা‌মের পিঠে কোপ দেয় এবং লাভলু‌কে মারধর ক‌রে। 

ডাকাত সদস্যরা‌ তা‌দের‌কে মা‌ঠের ম‌ধ্যে ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়। পরে সাদ্দাম ও লাভলুর চিৎকা‌রে পথচারী ক‌য়েকজন এ‌গি‌য়ে গি‌য়ে তা‌দের উদ্ধার ক‌রে গাংনী হাসপাতা‌লে প্রেরণ ক‌রে। 

সাদ্দা‌দের পি‌ঠে জখমস্থ‌লে ক‌য়েক‌টি সেলাই‌ দেওয়া হয়ে‌ছে। ত‌বে তি‌নি আশংকামুক্ত ব‌লে জানা গেছে। খবর পে‌য়ে গাংনী থানা পু‌লি‌শের একা‌ধিক দল অ‌ভিযান শুরু করে। ছিনতাই হওয়া মোটরসাই‌কেল উদ্ধার ও ছিনতাইকারী আট‌কের চেষ্টা চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুর রাজ্জাক। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft