ঈদযাত্রায় ভোগান্তি দূর করতে না পারায় দুঃখ প্রকাশ সেতুমন্ত্রীর
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ২:২৮ পিএম

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাপথে ভোগান্তি দূর করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৯ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে এক প্রস্তুতিমূলক সভায় এ দুঃখ প্রকাশ করেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, সড়কপথে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি রয়ে গেছে। আরও সিক্স-ফোর লেনের রাস্তা করার পরিকল্পনা সরকারের আছে। তবে, শৃঙ্খলা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
 
গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখানে ঈদের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে হবে বলে জানান তিনি। দেশের উত্তরাঞ্চলের দিকেও বিশেষ নজর দেয়ার নির্দেশনা দিয়েছেন সেতুমন্ত্রী।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বেশি ভাড়া আদায় কোথাও কোথাও কমেছে; কিন্তু বন্ধ হচ্ছে না। স্টেশনের বাইরে নিয়ে গিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া তোলা হচ্ছে।
 
ভিআইপিদের নিয়ম না মেনে উল্টোপথে চলার সমালোচনা করেন ওবায়দুল কাদের। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরির আহবানও জানান তিনি।

মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের ক্ষমতা দেখালে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন মন্ত্রী।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft