ট্রাক-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ১০:৫৯ এএম

জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) ভোরে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft