নাটোরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২:৪১ পিএম আপডেট: ০৮.০৪.২০২৩ ২:৪৬ পিএম

নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের দীপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় মিয়া(২২) উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিবার ভোরে উপজেলার ইশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল রানা সরদার নামে এক কন্ট্রাক্টার। ভোরে পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা উঠতে গিয়ে উল্টে যায়। 

এতে চালক জয় মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft