সংলাপ চাইলে সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে: ফখরুল
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২:০১ পিএম

সংঘাত এড়িয়ে সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে। বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ অন্দোলন করছে বলে মন্তব্য করে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ এপ্রিল) জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। ক্ষমতা টিকে রাখতে প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করছে।

এসময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ২২ আগস্ট থেকে বিএনপি যুগপৎ আন্দোলন করেছে।

সরকার পতনের এই আন্দোলনে হাজারো নেতাকর্মী নিহত ও গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্দোলন সফল করার লক্ষে আজ জাতীয় সমমনা জোটের সঙ্গে এই বৈঠক। এসময় যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বিএনপির এই নেতা- জাতীয় সংসদের বর্ষপূতি উপলক্ষে সংসদ কতটা সফল এমন প্রশ্নের জবাবে বলেন, এই সংসদ অনির্বাচিত এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft