আগে চিনতে না পারলেও এখন তাঁকেই ‘বৌ’ করতে চান নাসিম শাহ
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১:০৬ পিএম আপডেট: ০৮.০৪.২০২৩ ১:১০ পিএম

রহস্যময় পোস্ট আর হেঁয়ালির জন্য প্রায়ই শিরোনামে আসেন অভিনেত্রী উর্বশী রাওতেলা। অভিনয় ছাড়াও তার আগ্রহের জায়গা ক্রিকেট। ম্যাচ শুরু হলে খেলার মাঠে বা তার আশপাশের ছবি পোস্ট করে ধাঁধা লেখা শুরু করেন উর্বশী। প্রায়ই তার নাম জড়ায় ক্রিকেটারদের সঙ্গে। এ বারও তার ব্যতিক্রম হল না। তবে ভারতের নয়, এই ক্রিকেট তারকা পাকিস্তানের। নিজেই তিনি বিয়ের প্রস্তাব দিলেন ভারতীয় অভিনেত্রীকে?

কয়েক মাস আগেই জন্মদিন গিয়েছে ক্রিকেটার নাসিম শাহের, যাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন উর্বশী। নাসীম অবশ্য তখন দাবি করেছিলেন, “কে উর্বশী? আমি চিনিই না!” এরপর খেলা ঘুরে যায়। উর্বশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রায় থিতিয়ে গিয়েছিল। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ফের চমকে দিলেন নাসীম নিজেই। উর্বশীর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে নাসিম বললেন, “যদি আমি কোনও কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।”

এর আগে বেশ কয়েক বার উর্বশীর সঙ্গে নাসিমের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল। প্রায়ই নাকি তার খেলা দেখতে যাচ্ছিলেন উর্বশী। নাসীমকে তার পরিচিতরা বেশ কিছু ভিডিয়ো পাঠিয়েছিলেন, তবু নাকি চিনতে পারেননি তিনি উর্বশীকে। বলেছিলেন, “আমি শুধু খেলায় মন দিতে চাই। আমার কোনও ধারণা নেই তিনি কে। আমার মধ্যে কোনও বিশেষত্ব আছে বলেও মনে করি না। সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা এসে খেলা দেখেন।”

যদিও উর্বশী তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের বানানো একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে তাকে আর নাসীমকে একসঙ্গে রাখা হয়েছিল। নিঃসন্দেহে সেই ভিডিয়ো উপভোগ করেছিলেন অভিনেত্রী। তবে অনুরোধ করেছিলেন সেটি নিয়ে অধিক মাতামাতি করে খবর না করতে। এর পর নাসীম নিজেই খবরটি দিয়ে দিলেন?


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft